ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ১০:৪২ রাত

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার বিদেশি মুদ্রা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার বিদেশি মুদ্রা উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে যুবদল নেতাসহ একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, টাকা, মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরর গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

গ্রেফতারকৃতরা হলো, মো. মানিক হোসেন (৪৩), ভূল্লী শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)।

পুলিশ জানায়, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) এবং মো. গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, ৭টি মোবাইল ফোন, ১৪ হাজার ৫শ’ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই-বাছাই করে চক্রটির সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এ ধরনের প্রতারণার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার বিদেশি মুদ্রা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক 

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান