ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৪:১১ এএম

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে দীর্ঘদিন বেদখল থাকা একটি সরকারি রাস্তা পুনরায় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে বারবার সরকারি সড়ক দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত বুধবার বিকেলে রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বেদখল রাস্তার দু’পাশে লাল নিশান স্থাপন করে সেটি দখলমুক্ত ঘোষণা করেন এবং জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আটহাজারী গ্রামের আব্দুস সালাম মাস্টারের বাড়ির সামনের প্রায় ১ হাজার ২শ’ ফুট দীর্ঘ সরকারি সড়কটি প্রায় ৩০ বছর প্রভাবশালী ভূমিদস্যুদর দখলে ছিল। ফলে এলাকার সাধারণ মানুষকে বিকল্প ও কষ্টসাধ্য পথে চলাচল করতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অভিযান চলাকালে প্রশাসন রাস্তার ওপর থাকা অবৈধ দখল অপসারণ করে এবং সীমানা নির্ধারণের মাধ্যমে জনগণের অবাধ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে।

আরও পড়ুন

এ বিষয়ে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন  অবৈধ দখলে থাকা এই রাস্তাটি উদ্ধার করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সরকারি জমি দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে : ককরোচ জনতা পার্টি

মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী

সুরের জাদুতে ঢাকার ভক্তদের মাতালেন আতিফ আসলাম

ক্ষমতায় এসে ৩১ দফার প্রতিশ্রুতি রাখেনি বিএনপি

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির