বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের বিক্ষোভ
বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীসহ সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
তিনি দাবি করেন, পাইকারি বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উৎপাদন ব্যয় বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
আরও পড়ুনবিবৃতিতে বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধ করে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানায় জামায়াত।
এদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। রাজধানীতে বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে ঢাকা মহানগরের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








