ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০৪:১৪ পিএম

ধোবাউড়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর, ২ ভাইয়ের কারাদণ্ড

ধোবাউড়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর, ২ ভাইয়ের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য নিয়মিত বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগী পাড়া গ্রামের মো. আবদুল কদ্দুসের ছেলে রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকাসক্ত ওই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য তাদের বাবা-মাকে মারধর করতেন। খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, আটকের পর দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা মাদকের টাকার জন্য নিয়মিত তাদের মা-বাবাকে মারধর করতেন। এ ঘটনায় তাদের প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

পরে দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপ ফুটবলের ৩ উদ্বোধনী সময় সূচি

উন্নয়ন ব্যয়ে বড় জোর, বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সিপিডি

প্রথম সিনেমার ঘোষণা দিলেন আল রাজীব

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরি

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ