ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৯:৪৬ রাত

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা পলাশ হোসেন নিহত হয়েছেন। আজ সোমবার (১ জুন) সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন(৪০) নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মন্ডলের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে পলাশ হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় এবং তার সাথে আরোহী গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত

রংপুরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনায় গ্রেফতার ২

সাতদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে কার্যক্রম শুরু

১০ দিনে বিআরটিএর ৭৫৮ অভিযান, মামলা ৮১৩

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সমর্থকদের মিছিলে এনসিপির ধাওয়া

বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত