ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬ ০৫:০২ পিএম

গ্রেপ্তার বিএনপি নেতাকে ছাড়াতে মানিকগঞ্জে থানা ঘেরাও

গ্রেপ্তার বিএনপি নেতাকে ছাড়াতে মানিকগঞ্জে থানা ঘেরাও

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার ইউনিয়ন বিএনপির এক নেতার মুক্তির দাবিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ হয়েছে।

আজ সোমবার (১ জুন) বেলা ১১টা থেকে প্রায় ১ ঘণ্টা থানা ফটকে অবস্থান নেন শতাধিক ব্যক্তি। পরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন তারা।

গ্রেপ্তার আব্দুল আলীম সদর উপজেলার পুটাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তিনি।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনা তদন্ত না করেই আব্দুল আলিমকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এ মামলায় জড়ানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি শেষ করেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি বিবেচনায় থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার (৩০ মে) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর পুটাইল এলাকায় নাহিদুর রহমান সজীব (২৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন রোববার নিহতের ভাই নাইমুর রহমান রাজিব ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সদর থানায় মামলা করেন। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিএনপি নেতা আব্দুল আলীমকে রোববার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, তদন্তে যার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে

পুলিশের বিবৃতি: সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

ল্যারিনের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরল কানাডা, ১-১ সমতায় চলছে খেলা