ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ১০:১৪ রাত

জয়পুরহাটের আক্কেলপুরে ঈদের আগের রাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে ঈদের আগের রাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাছুম হোসেন (২৩) নামে এক যুবককের ঈদ করা হলো না। ঈদের আগের দিনে রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তিলকপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাছুম হোসেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মিলন হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গোলাম মোস্তফা ও তার ছেলে শিবলুর সঙ্গে মাছুমের পরিবারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরেই মাছুম ও তার পারিবারের লোকজনদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে মাছুম স্থানীয় কয়েকজন বন্ধুর সঙ্গে তিলকপুর রেলস্টেশন এলাকায় গল্প করছিলেন।

পরে তাদের বন্ধু জয়কে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফেরার পথে আক্কেলপুর-তিলকপুর সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছালে শিবলুর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাদের পথরোধ করে। এসময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা মাছুমের ওপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

এসময় গুরুতর আহত অবস্থায় মাছুম মোটরসাইকেল থেকে সড়কে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, মোস্তফা ও শিবলু  এর আগেও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালে মাছুমের প্রতিবেশী দাদা ফজলুর রহমানকে হত্যা করে। এছাড়া গত ৫ আগস্টের পর ফজলুর রহমানের ছেলে রতনকেও হত্যা করে। আগের দুটি হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন

একমাত্র ছেলে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে মাছুমের মা রুমি আক্তার বলেন, জমিজমাকে কেন্দ্র করে  তারা আমার একমাত্র ছেলেটাকে ছুরি মেরে হত্যা করেছে। আমি কোনো জমি চাই না, আমার বুকের ধনকে ফিরিয়ে দেন। যারা আমার ছেলেকে এভাবে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, জমিজমা নিয়ে তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শিবলুর বাবা গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এঘটনায় মাছুমের মা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে ঈদের আগের রাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন শেখ হাসিনা’

মন্ত্রীকে 'প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক

সিরাজগঞ্জের তাড়াশে বাসায় চুরি

রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে বাঁচাতে গিয়ে চাচার হাতে প্রাণ হারালেন ভাতিজা