খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
ত্যাগ, আত্মশুদ্ধি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।
আজ হস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আব্দুল নবী হক্কানী। পরে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ।
আরও পড়ুননামাজ শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি-সম্প্রীতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, জেলার ৯ উপজেলায় মোট ২৯১টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779949164.jpg)


_medium_1779945599.jpg)
_medium_1779944457.jpg)
_medium_1779942838.jpg)
_medium_1779939403.jpg)
_medium_1779939819.jpg)
_medium_1779937264.jpg)