ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ০১:৩৬ দুপুর

সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে: মির্জা ফখরুল

সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষিজমি দিন দিন কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়। এ কারণে আমরা চেষ্টা করবো, যেন সব দিক বিবেচনায় রেখে উন্নয়নমূলক কাজ করা যায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমি সব সময়ই বলেছি, যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়ন করতে হবে। আমরা উঁচু ভবন নির্মাণের দিকে গুরুত্ব দেবো। তবে সরকার অবশ্যই বিষয়টি বিবেচনায় রাখবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে: মির্জা ফখরুল

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জুনেই মুক্তি পেতে পারে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’

ঈদ উপলক্ষে রংপুরে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাখালী বাস কাউন্টারে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান জামাতসকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্ন

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস