ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ১১:০৪ দুপুর

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিএনপির ৫ দিনের কর্মসূচি

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিএনপির ৫ দিনের কর্মসূচি

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি। আগামী ২৯ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন দোয়া মাহফিল, খাদ্য বিতরণ, আলোচনা সভা ও মানবিক কর্মসূচি পালন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ মে শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া কোরবানি, মাংস বিতরণ, ফ্রি চিকিৎসাসেবা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

আরও পড়ুন

বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি জেলার সকল নেতাকর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিএনপির ৫ দিনের কর্মসূচি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৭ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

আজ পটুয়াখালীর ৩৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪