ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ০৫:৪৬ বিকাল

১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।

আজ মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিন রাজধানীকে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোরবানির পরপরই পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে নামবেন এবং নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

এ সময় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে দ্রুত বর্জ্য পরিষ্কার এবং পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভারী বৃষ্টিপাত হলেও নগরীর জলাবদ্ধতা দ্রুত নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের বিভিন্ন পয়েন্টে জমে থাকা পলিথিন ও আবর্জনা দ্রুত সরাতে পরিচ্ছন্নতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ কাজে সিটি করপোরেশনের পাশাপাশি রাজউক ও ওয়াসাকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

সীতাকুণ্ডে কোরবানির বাজারে বাড়ছে দুম্বার চাহিদা

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জের মহাসড়কে বিজিবির টহল

সুন্দরবনে অভিযানে ছোট সুমন বাহিনীর দুই সদস্য আটক

ইরানে ৮৭ দিন পর ইন্টারনেট চালু

রংপুরে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় গ্রেফতার ১