ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ০৪:২৯ দুপুর

নির্ধারিত ভাড়া দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

নির্ধারিত ভাড়া দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এসময় তিনি বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।      
 
আজ মঙ্গলবার (২৬ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে। মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যাচ্ছে। 
সেতুমন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথাও উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে। 
তিনি আরও বলেন, আমাদের পশু বিক্রি ও ঈদ যাত্রা— দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একইসঙ্গে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
 
কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না মন্তব্য করে তিনি বলেন, তবে যেকোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্ধারিত ভাড়া দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন জানালো ডিএমপি

মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র

ঈদযাত্রায় এবারও শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে বেরোবি প্রশাসন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য