ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৯:৩৪ রাত

পদ্মায় ট্রলার ডুবিতে ২৩ গরুসহ নিখোঁজ ১

পদ্মায় ট্রলার ডুবিতে ২৩ গরুসহ নিখোঁজ ১

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গরুবাহী ট্রলার ডুবিতে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ীর নিখোঁজের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নাম্বার পিলারের সামনে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে আইয়ুব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিঁখোজ হয়েছে। আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

পুলিশ জানায়, ফরিদপুরের চর ভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে যেতে ছিল। হঠাৎ দুপুর আড়াইটার সময় বয়ে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে ট্রলারটি পদ্মায় ডুবে যায়।

লৌহজং ফায়ার সার্ভিসের ষ্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, ট্রলার ডুবির পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে উঠে এবং ৫টি গরু বেঁচে যায়। একজন পাইকার এবং ২৩টি গরু নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইরিয়াস জানান, এ ঘটনায় একজন গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছে এবং ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সে সাথে ২৩টি কোরবানির গরু নিখোঁজ রয়েছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ট্রলার ডুবিতে ২৩ গরুসহ নিখোঁজ ১

বগুড়ার দুপচাঁচিয়ায় দোকান ঘর থেকে পৌরসভার কর্মকর্তাসহ মহিলা আটক

‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিতাদেশ প্রত্যাহার

বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার পাচ্ছেন আদনান আজাদ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

বগুড়ার আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেফতার