ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ১২:৪৯ দুপুর

জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়

ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিকূল আবহাওয়া হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এ সব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন ৩৫০০০ মানুষ। প্রবেশের জন্য ৪টি ও বের হওয়ার জন্য ৭টি গেইট থাকবে। এছাড়া ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান প্রশাসক। নগরবাসীকে কোরবানির পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত জায়গায় আবর্জনা ফেলার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

‘নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে শুধুই মার্কেটিংয়ের জন্য’

পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

 বাংলাদেশ ফুটবল দলের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের