ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ১১:০৩ দুপুর

সৌদি আরব: আর্জেন্টিনার বিপক্ষের সুখস্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা 

সৌদি আরব: আর্জেন্টিনার বিপক্ষের সুখস্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের সবচেয়ে আলোচিত অঘটনগুলোর একটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়। লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসিদের ২-১ গোলে হারিয়ে বিশ্বজুড়ে চমক সৃষ্টি করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। সেই স্মরণীয় ম্যাচের একাধিক নায়ককে রেখেই এবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সৌদি আরব।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল সৌদিরা। দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে গোল করেছিলেন সালেহ আল শেহরি ও সালেম আল দাওসারি। নতুন স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন এই দুই আক্রমণভাগের ফুটবলার।

এ ছাড়া সেই ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করা মোহাম্মদ আল ওয়াইসও আছেন দলে। আর্জেন্টিনার বিপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। ডিফেন্সে রাখা হয়েছে সৌদ আব্দুল হামিদ, হাসান আল তামবাক্তি ও মোহাম্মদ কান্নোর মতো অভিজ্ঞ ফুটবলারদেরও।

গ্রিসের কোচ জর্জিওস দনিস অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে দল সাজিয়েছেন। টানা দুই বিশ্বকাপে অন্তত একটি করে জয় পাওয়া সৌদি আরব এবারও বড় দলগুলোর জন্য হুমকি হয়ে উঠতে চায়।

আগামী ১৫ জুন মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সৌদিরা। এরপর ২১ জুন আটলান্টায় স্পেনের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন হিউস্টনে কেপ ভার্দের বিপক্ষে খেলবে দলটি।

সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড

আরও পড়ুন

গোলরক্ষক: আহমেদ আল কাসার, মোহাম্মদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি, আব্দুলকুদ্দুস আত্তিয়া।

ডিফেন্ডার: সৌদ আব্দুলহামিদ, মোহাম্মদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আব্দুলইলাহ আল আমরি, নাওয়াফ বুশাল, জাকারিয়া হাওসাউই, হাসান কাদেশ, আলী লাজামী, আলী মাজরাশি, হাসান তামবাক্তি, জেহাদ থিকরিকে।

মিডফিল্ডার: নাসের আল দাওসারি, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসাব আল জুওয়ায়র, আব্দুল্লাহ আল খাইবারি, সালেহ আবু আল শামাত, মোহাম্মদ কান্নো, সুলতান মান্দাশ, আয়মান ইয়াহইয়াহ।

ফরোয়ার্ড: ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারি, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ আল সালেম, সালেহ আল শেহরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব: আর্জেন্টিনার বিপক্ষের সুখস্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা 

ঝড়ের আভাস চার জেলায়, নদীবন্দরে সতর্কতা

আজ হজযাত্রীরা মক্কা থেকে যাত্রা করবেন মিনায়

লা লিগার শেষ ম্যাচে বার্সার হার, রিয়ালের জয় 

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি: সন্দেহভাজন নিহত

মৃত্যুর আগে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে