ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ১২:১৯ রাত

শেরপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

ছবি, সংগৃহীত, শেরপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

শেরপুরে সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণ এবং পরবর্তীতে গর্ভপাতের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার বাদী হয়ে স্থানীয় যুবক কাউছার (২৪), সুন্নত আলী সন্তু (৬০) সহ আরও কয়েকজনের নামে সদর থানায় মামলা করেন।

ভুক্তভোগী পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, শিশুটিকে বিভিন্ন সময় স্থানীয় শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া ধর্ষণ করেন। একাধিকবার এমন ঘটনা ঘটে। পরে শিশুটি একপর্যায়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শিশুটির শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার মিয়া অন্যান্য আসামিদের সহযোগিতায় গর্ভপাত করান। গর্ভপাতে ব্যাপক রক্তক্ষরণ হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

এদিকে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চাপ প্রয়োগ করে। পরে ২২ মে শুক্রবার শিশুর মা আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। 

শিশুটির মা জানান, আমার মেয়েকে ফুঁসলিয়ে ধর্ষণ করেছে। আবার গর্ভপাত করায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে আমার মেয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার তাহেরাতুল আশরাফী বলেন, ১২ বছরের একজন কন্যাশিশুকে গাইনি ওয়ার্ডে গতকাল ভর্তি করা হয়েছে। যেহেতু এটি একটি পুলিশ কেস, তাই আমরা কিছুটা অপেক্ষা করছি। মেডিকেল বোর্ড বসে পরবর্তী বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্তঃসত্ত্বা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল বিস্তারিত বলা যাবে। আর বাকি বিষয়গুলো মেডিকেল বোর্ড গঠনের পর জানানো হবে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং চিকিৎসা চলমান রয়েছে। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শেরপুর পৌর শহরের একটি মহল্লায় শিশুকে ধর্ষণ, গর্ভপাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে আরও ৬০ দিন

রংপুরের কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

নীলফামারীর ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে খাসির বদলে দেওয়া হচ্ছে ব্রয়লার মুরগির মাংস

বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১

সিরাজগঞ্জে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড