ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ১১:৩৩ রাত

রংপুরের কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

রংপুরের কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় তথ্য গোপন করে সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শহীদবাগ ইউনিয়নের ইউপি সদস্য রোস্তম আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলার বিএনপি নেতা জামিনুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য রোস্তম আলী।

অভিযোগ সূত্র ও স্থানীয়রা জানান, আরকে মহাসড়কের পাশে উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার সরকারি রেকর্ডভুক্ত কাচা সড়ক রয়েছে। সড়কটি এলজিইডির আইডিভুক্ত। কিন্তু ২৪-২৫ অর্থবছরে প্রকল্পের আওতায় দুই লাখ টাকা ব্যয়ে আইডিভুক্ত সড়কে শহীদবাগ ইউনিয়ন পরিষদের সদস্য রোস্তম আলী তার ব্যক্তিগত পুকুরের পাড় ভরাট ও গাইড ওয়াল নির্মাণ করেন। আর নিজেই সভাপভি এবং আপন ভাই ও আত্মীয়দের নিয়ে প্রকল্প কমিটি করেন।

ভেলুপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান বলেন, কাচা সড়কটির গুরুত্বপুর্ণ বেশ কিছু এলাকায় মাটি কাটা সহ সংস্কারের প্রয়োজন রয়েছে। কিন্তু ইউপি সদস্য রোস্তম আলী এলজিইডির আইডিভক্তু সড়কের তথ্য গোপন করে পিআইও অফিসের প্রকল্পে বরাদ্দ নিয়ে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণ করেছে। যা এলাকার লোকজনের কোন উপকারে আসছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি।

উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী এলজিইডির সড়ক টিআর, কাবিটা-কাবিখা প্রকল্পের আওতায় সংস্কার কাজ করা যাবে না। তবে পরিষদের সমন্বয় সভার অনুমোদনক্রমে জনগুরুত্বপুর্ণ এলাকায় যে কোন দপ্তর কাজ করতে পারে।

আরও পড়ুন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেজবাহুর রহমান বলেন, এলজিইডির আইডিভুক্ত কাঁচা সড়কটির বিষয়ে যে অভিযোগ উঠেছে, সেটি হয়তো তথ্য গোপন করে প্রকল্প নিয়েছিলো। তবে অভিযুক্ত ইউপি সদস্য রোস্তম আলী বলেন, ব্যক্তিগত পুকুরে নয়, সরকারি রাস্তার পাশে পুকুরে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে।

এর আগেও তার বিরুদ্ধে এ বিষয়ে অভিযোগ হয়েছিলো। উপজেলা নির্বাহী অফিসার ও পিআইও তদন্ত করেছিলেন। সমাজে হেয়পন্ন করতে তার বিরুদ্ধে আবারও অভিযোগ আনা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, এ বিষয়ে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় সরকারি অর্থে ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ

নীলফামারীর ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে খাসির বদলে দেওয়া হচ্ছে ব্রয়লার মুরগির মাংস

বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১

সিরাজগঞ্জে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ

হাতে হাতে সিনেমার যুগে মানুষকে হলমুখী করা দুঃসাহসিক কাজ : বগুড়ায় ‘মুখোশ মুখো’র প্রদর্শনীতে বক্তারা