‘সোনা বন্ধের গায়’-এর জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন অলংকার
অভি মঈনুদ্দীন ঃ একের পর এক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় রয়েছেন এই প্রজন্মের গুনী মডেল অভিনেত্রী অলংকার চৌধুরী। গত ১৪ মে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় তানজিল মিজবাহ কথা ও সুরে তানজিল মিজবাহরই গাওয়া গান য়সো বন্ধের গায়’ গানটি। এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। আর এই গানেরই মিউজিক ভিডিও মডেল হিসেবে দুর্দান্ত পারফর্ম করে দর্শককে মুগ্ধ করছেন অংলকার চৌধুরী।
‘গানটা প্রকাশের পর থেকেই আমি ভীষণ সাড়া পাচ্ছি। সবসময়ের মতোই আমি এই গানেও সবার ভালোবাসা প্রশংসা পাচ্ছি। সত্যি বলতে কী নতুন একটি কাজে আমি ভীষণ শ্রম দিয়ে থাকি যেন আগের কাজটিকে ছাপিয়ে যেতে পারে। তো এটা যদিও নির্ভর করে পুরো টিম এবং বাজেটের উপর। তারপরও সোনা বন্ধের গায়-গানটি সবদিক থেকে ভীষণ ভালো হয়েছে। আমি মাত্র ৫/৬ দিনেই যে রেসপন্স পাচ্ছি তা সত্যিই অবিশ্বাস্য। আমার বিশ্বাস সবাই গানটি উপভোগ করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাতে গানটি সবার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ গানের শিল্পী’সহ পুরো ইউনিটের প্রতি। আমি আগামীতে আরো ভালো ভালো গানের মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করতে চাই।’
অলংকার অভিনীত ইউটিউবে প্রকাশিত সর্বশেষ নাটক ‘মা মনি’তে একজন অসহায় মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশিত এই নাটকের কমেন্ট বক্সে অলংকারের অভিনয়ের প্রশংসা করেছেন অনেক দর্শক। নাটকটি নির্মাণ করেছেন আশরাফ ব্যাকুল। বিগত বেশ কিছুদিন যাবত তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত আছেন। ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করছেন অলংকার ‘ভুল বাই এসি’( ইঐটখ নু অঈ) এমন একটি ফেসবুকে পেজ-এ।
আরও পড়ুনএরইমধ্যে একটি প্রতিষ্ঠানের ঢেউটিনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পাপন। এছাড়াও আগামী ঈদে একটি নান্দনিক মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। গত দুই বছরে অলংকার বেশ কয়েকটি আলোচিত মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অর্থাৎ তার কারণেই মিউজিক ভিডিওগুলো আলোচনায় এসেছে। ‘আউলা বাউলা প্রেম’ শিরোনামের মিউজিক ভিডিওটি ঈদে প্রকাশ পাবে। গান গেয়েছেন আয়েশা মৌসুমী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান।
উল্লেখ্য, অলংকার রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে গভর্ম্যান্ট ও পরিটিক্স বিষয়ে অনার্সে পড়ছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1779539617.jpg)


_medium_1779534659.jpg)


