ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৬:৫০ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহম্মেদ পায়েল(২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পায়েল শিবগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পিঠালিতলা পুরাতনপাড়া মহল্লার আশরাফুল ইসলাম শিলুর ছেলে এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১টায় নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় পরনের বেল্ট দিয়ে ফাঁস দেন ইমন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাদা আভিজাত্যে নতুন মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ

বগুড়ায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২ মাসে প্রাণহানি ১৮

বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ জিম্বাবুয়ের

নতুন গান ‘রুম ঝুম’ নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা