আজ ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ এলাকার সংশ্লিষ্ট ফিডারসমূহের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সদর দপ্তরের অধীন ভাংনা, মুসলিমবাগ, মুক্তির বাগ, বরিশুর, ব্রাহ্মণকিত্তা, জিয়া নগর, খোলামোড়া, ভাড়ালিয়া ও নবাব চর এলাকায় এবং আগানগর উপকেন্দ্রের সব ফিডারে এ সময় বিদ্যুৎ থাকবে না।
আরও পড়ুনএ ছাড়া আটিবাজার এলাকার বামনসুর, ওয়াসপুর, আরশিনগর, জয়নগর, দেউলি, চণ্ডিপুর ও ঘাটারচর এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779474162.jpg)







