ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৯:০৫ রাত

বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

‘বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। সংসদে আলোচনা দরকার। জাতীয় ঐকমত্য গড়ে তুলে এ চুক্তি থেকে সরে আসা উচিৎ।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘বিএনপি সরকারের তিন মাস : প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় রুমিন ফারহানা এ কথা বলেন।

আরও পড়ুন

এ সময় তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রুমিন বলেন, ‘এ বছরের ডিসেম্বরের মধ্যে গঙ্গার পানি চুক্তি করা লাগবে। পদ্মা ব্যারেজ ইতিবাচক। তিস্তা পানি ব্যবস্থাপনাও ভালো উদ্যোগ। ৫৪টি নদীর ন্যায্য অধিকার নিয়ে আলোচনা দরকার।’

তিনি আরও বলেন, ‘সমতা ন্যায্য অধিকারের ভিত্তিতে ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হোক। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর উস্কানি দিচ্ছে। আমরা তাদের এসব ফাঁদে পা দিব না। এতে আমাদেরই বিপদ হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালনে সৌদি গেলেন সেনাপ্রধান

লালমনিরহাট সীমান্তে আইন লঙ্ঘন করে বিএসএফ’র খুঁটি স্থাপনের চেষ্টা

বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা

বগুড়ায় জালটাকা কারবারি চক্রকে ধরতে হাটে হাটে গোয়েন্দা নজরদারি

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি টানা ৮দিন বন্ধ

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক শুরু