নতুন কুঁড়ি স্পোটর্সে বগুড়া রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার: নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির রাজশাহী বিভাগীয় পর্যায়ে বগুড়া চ্যাম্পিয়ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোর/কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির আওতায় বিভিন্ন খেলায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে বগুড়ার প্রতিযোগীরা।
বগুড়া বালক ক্রিকেট চ্যাম্পিয়ন, বালিকা ক্রিকেটেও চ্যাম্পিয়ন, ফুটবলে বগুড়া বালিকা-চ্যাম্পিয়ন এবং বালকে রার্নাসআপ। কাবাডিতে বালক গ্রুপে রার্নাসআপ হয়েছে। এছাড়াও ব্যাডমিন্টন (বালিকা) একক ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় বগুড়া। দাবায় (বালিকা) রানার্সআপ, মার্শাল আর্টে ১ টি রৌপ্য, অ্যাথলেটিক্সে ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক পেয়েছে।
আরও পড়ুনসাঁতার (বালক ও বালিকা) ৭ টি স্বর্ণপদক ও ২ টি রৌপ্য। বগুড়া জেলার বালক-বালিকাদের এ সাফল্য সকল ইভেন্টের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসন বগুড়া এবং জেলা ক্রীড়া অফিস, বগুড়া এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হয়েছে।
মন্তব্য করুন








