ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০৬:৩৫ বিকাল

রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার রহমান

রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার রহমান

বিনোদন অঙ্গনের আলোচিত জুটি সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। তাদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন জেফার। দীর্ঘদিনের বোঝাপড়া ও মানসিক মিলের ভিত্তিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া সিনেমার প্রচারের প্রয়োজনে তিনি প্রথম রাফসানের সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী।

একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাফসানের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ তুলে ধরেন এ সংগীতশিল্পী।

জেফার রহমান জানান, তাদের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বলেই এ সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। একই সঙ্গে একে অপরের কাজ বুঝতে পারার বিষয়টিও তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

তিনি জানান, তাদের কাজের ধরন ও চিন্তাভাবনায় মিল রয়েছে। সে কারণেই তারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারেন।

রাফসান সাবাবের কাজের প্রশংসা করে জেফার তাকে একজন দক্ষ ও সৃজনশীল মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাফসান যখন কোনো শো ডিজাইন করেন, তখন তার আইডিয়া ও পরিকল্পনার দিকটি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

আরও পড়ুন

তার মতে, রাফসান সত্যিই একজন ভালো ডিজাইনার।

রাফসান একজন ভালো শ্রোতা বলেও জানান জেফার। তিনি বলেন, রাফসান তার গান পছন্দ করেন এবং মনোযোগ দিয়ে শোনেন। এ কারণে নিজের নতুন কাজের প্রাথমিক ধারণা বা স্কেচও তিনি এখন রাফসানের সঙ্গে শেয়ার করেন।

দীর্ঘদিনের পরিচয়ের প্রসঙ্গে জেফার জানান, তাদের মানসিক মিল তৈরি হয়েছে মূলত কাজের সূত্র ধরেই। তিনি উল্লেখ করেন, ‘ন ডরাই’-এর নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় সিনেমার প্রচারের প্রয়োজনে তিনিই প্রথম রাফসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার রহমান

দক্ষিণকোরিয়ায় কে-সী ফুড শো- ২০২৬ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশের ডিপ সী ফিশার্স লিমিটেড

ব্রিজবেন, নিউজিল্যাণ্ড মাতিয়ে আমেরিকার ক্রেসিণ্ডো স্টুডিওতে গাইবেন প্রতীক

হত্যাচেষ্টা মামলায় সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেফতার

হজ যাত্রীদের আন্তরিকভাবে সেবা দিলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হলেন প্রকৌশলী সেলিম জানে আলম