ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ০৮:৩৭ রাত

কাটা তরমুজ ফ্রিজে রাখা কতটা নিরাপদ

কাটা তরমুজ ফ্রিজে রাখা কতটা নিরাপদ

গরমে এক টুকরো ঠান্ডা তরমুজ যেন মুহূর্তেই শরীর ঠান্ডা করে দেয়। তাই এই সময়ে ঘরে ঘরে তরমুজের কদর সবচেয়ে বেশি। কেউ বাজার থেকে পুরো তরমুজ কিনে আনেন, কেউ আবার রাস্তার পাশ থেকে কাটা তরমুজ কিনেই খেয়ে নেন। তবে সম্প্রতি কাটা তরমুজ নিয়ে নানা উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই, তবে সংরক্ষণে অসতর্ক হলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি।

বিশেষজ্ঞদের মতে, তরমুজে পানির পরিমাণ অনেক বেশি। সেই সঙ্গে এতে থাকে প্রাকৃতিক চিনি। তাই একবার কেটে ফেলার পর এটি খোলা অবস্থায় বেশি সময় থাকলে খুব দ্রুত জীবাণু জন্মাতে পারে। বিশেষ করে গরমের সময় এই ঝুঁকি আরও বেড়ে যায়।

তরমুজ কাটার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। কারণ খোসার ওপর থাকা জীবাণু কাটার সময় ভেতরের অংশে চলে যেতে পারে। এছাড়া কাটা তরমুজ দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রাখা ঠিক নয়। কাটার পর যত দ্রুত সম্ভব ঠান্ডা স্থানে রাখতে হবে।


বিশেষজ্ঞরা বলছেন, কাটা তরমুজ সবসময় ঢাকনাযুক্ত পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করা উচিত। খোলা অবস্থায় রাখলে দূষণের আশঙ্কা বাড়ে। রাস্তার পাশে দীর্ঘ সময় খোলা রাখা কাটা তরমুজ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা।

আরও পড়ুন


শিশু, বয়স্ক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে সতর্কতা আরও বেশি প্রয়োজন। তরমুজ খাওয়ার পর বমি ভাব, পেট খারাপ বা অস্বস্তি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিরাপদে তরমুজ খেতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তরমুজ কাটার আগে হাত ধুতে হবে, পরিষ্কার ছুরি ব্যবহার করতে হবে এবং কাটা ফল বেশি সময় বাইরে না রেখে দ্রুত খেয়ে ফেলতে হবে।

গরমের এই সময়ে তরমুজ শরীরকে ঠান্ডা ও সতেজ রাখার দারুণ ফল। তবে একটু অসতর্কতা এই উপকারী ফলকেও ঝুঁকির কারণ বানিয়ে দিতে পারে। তাই স্বাদের সঙ্গে সচেতনতাও জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটা তরমুজ ফ্রিজে রাখা কতটা নিরাপদ

বগুড়ায় লিচু কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা  

বিসিবির ভোটার তালিকায় কারা আছেন, কারা নেই

কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রোদে পোড়া দাগ দূর করবে ৩ ভেষজ

‘এসওএস চিলড্রেন্স ভিলেজে’ শিশুদের আনন্দঘন মুহূর্তে আবেগাপ্লুত জাইমা রহমান