ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ১০:৫৪ রাত

জয়পুরহাটের ক্ষেতলালে দিনেদুপুরে ৬ ভরি স্বর্ণালংকার ও ৭ লাখ টাকা চুরি

জয়পুরহাটের ক্ষেতলালে দিনেদুপুরে ৬ ভরি স্বর্ণালংকার ও ৭ লাখ টাকা চুরি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। আজ রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে চুরির এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক হিরো সরকার বলেন, রোববার সকাল ৯টায় তার স্ত্রী শিক্ষকতা করতে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। আর ৮ম শ্রেণির শিক্ষার্থী ছেলেও আলমপুর উচ্চ বিদ্যালয়ে যায়। পরে তিনিও বাড়িতে তালা দিয়ে ব্যবসার উদ্দেশ্যে শিবপুর বাজারে ধান কিনতে যান। দুপুর পৌনে ২টার দিকে তিনি বাড়ি এসে তারা ভাঙা দেখতে পান।

ঘরের তালা ভাঙা দেখে সন্দেহ হলে তিনি ঘরে গিয়ে দেখেন তার স্টিলের আলমারিতে রাখা ৭ লাখ টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। চোরেরা বাড়ির দক্ষিণ দিকে আম গাছ বেয়ে বাড়ির ছাদে ওঠে। সেখান দু’তলা সিঁড়ি দিয়ে নিচে নেমে শয়ন ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

আরও পড়ুন

তালা ভেঙে টাকা ও সোনা চুরি করলেও বাড়ির প্রধান ফটকে তালা অক্ষত ছিল, যাতে বাহির থেকে চুরির বিষয়টি কেউ বুঝতে না পারে। বাড়ির মালিকের বড়ভাই নজরুল ইসলাম সরকার বলেন, ছোট ভাই ব্যবসার জন্য বাজারে ছিল। তার স্ত্রী ও ছেলে বাড়িতে তালা দিয়ে স্কুলে যায়। দুপুরে ছোট ভাই বাড়ি আসার পর চুরির বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে দিনেদুপুরে ৬ ভরি স্বর্ণালংকার ও ৭ লাখ টাকা চুরি

বগুড়ার কিংবদন্তী ফুটবলার আলফাজ উদ্দিনের নামে স্বাধীনতার ৫৫ বছরেও ফুটবল স্টেডিয়াম নির্মাণ হয়নি

ফিলিস্তিনি ছাত্রীদের শিক্ষা সহায়তায় ঢাবি, ফিলিস্তিন দূতাবাস ও ইসলামী ব্যাংকের ত্রিপক্ষীয় চুক্তি

বগুড়ার ধুনট-সারিয়াকান্দি সড়কে মানাস নদীর সেতুটি এখন মরণফাঁদ

সিরাজগঞ্জে ভাঙন আতঙ্কে আলমগীরের পরিবার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত