ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১০:০১ রাত

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে নাঃ জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা জাতিকে ধোকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। তাই সৎপথে ফিরে আসুন। জাতির সাথে গাদ্দারি-বেঈমানি করবেন না।’

আজ শনিবার (১৬ মে) বিকেলে মাদ্রাসা ময়দান-এ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগ এই সমাবেশের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায়ও বাংলাদেশে বাস্তবায়ন হবে। বাস্তবায়ন করতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। নইলে দেশে অতীতের চেয়ে ভয়াবহ স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে।’

তিনি আরও বলেন, ‘সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু যেদিন তরুণ-তরুণীরা মাঠে নেমেছিল এবং জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল, সেদিনই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। এখন যাদের কারণে গদি পেয়েছেন, তাদেরকেই উপহাস করা হচ্ছে।’

জামায়াত আমির বলেন, ‘সংসদে কথা বলতে না দিলে আমরা জনগণের পার্লামেন্টে চলে আসব। সেখানে কথা বলতে কারও অনুমতি লাগে না।’

আরও পড়ুন

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চোখ রাঙিয়ে লাভ নেই। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়াতে পারে, তাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’

ভারতে মুসলমানদের নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা প্রতিবেশীদের সম্মান করি। তবে বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো বন্ধ করতে হবে। এটা তিতুমীর, হাজী শরীয়তউল্লাহ ও শাহ মখদুমের বাংলাদেশ।’

এ সময় তিনি পদ্মা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। পদ্মা ব্যারেজ বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন অলি আহমেদ, মুজিবুর রহমান, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও মনিরা শারমিন। সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান এমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে নাঃ জামায়াতের আমির

আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ৩

পঞ্চগড়ে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্র নিহত

বগুড়ায় বিধবার সম্পত্তি দখলের চেষ্টা নাবালক ছেলেদের নামেও মামলা, সংবাদ সম্মেলনে অভিযোগ

কৃষককে পাশে বসিয়ে কথা শুনলেন প্রধানমন্ত্রী