খাগড়াছড়ির রামগড়ে অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ-প্রসীত গ্রুপের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে।
খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ৩
অভিযানে একটি একে-২২ রাইফেল, ৫রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আজ শনিবার (১৬ মে) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে বুদংছড়া এলাকায় ইউপিডিএফ কিছু অস্ত্রধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে।
আরও পড়ুনঅভিযানের সময় গোলাগুলিতে সুইথোয়াই মারমা ডান কাঁধে গুলিবিদ্ধ হন। পরে সেনা সদস্যরা তাকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন, ৪ টি মোবাইল ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1778944869.jpg)


