ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬ ১২:৫৩ এএম

গুলশানে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

ছবি : সংগৃহীত, গুলশানে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

রাজধানীর গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গুলশান থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ।

পুলিশ জানিয়েছে,শুক্রবার গুলশান থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় ।

এদিন রাতে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

গুলশান থানা সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (৩৮), মো. শাহীন (২৪), মো. মোবারোক (৪৪), মো. মিজান হোসেন (২৭), রাকিব হাসান (২০), তামিরুল ইসলাম (৩৩), মো. একরামুল হক (২৯), মো. শাহাদাত হোসেন, সোহাগ আলী (৩৫), ইমরুল হাসান (৩০), মো. কুরবান আলী (৩৫), আব্দুর রহিম (২০), মো. সোহাগ (২০), মো. হাবিব (২৭), সৈয়দ আলী আকবর চঞ্চল (৪০), মো. রানা (৩০), মো. আশরাফুল (২৫), মো. ইমরান (৩৭), মো. আব্দুস সালাম দীপু (৩২), মো. ইউনুস (৪৪), মেহেদী হাসান (৩০), মো. ফিরোজ সরদার (২৫), মিজানুর রহমান (৪০), মো. রাসেল খান (৩৩), শায়ন আহমেদ (৩১), আকবর হোসেন বাপ্পী (৩৫), মো. আনিছুজ্জামান (৩৪), মো. জহিরুল ইসলাম (২৫), মো. ফয়সাল (৩১) ও মোসা. রিমি আক্তার (৩৪)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ!

ঘরের যেসব কাজে কফি ব্যবহার করতে পারেন

বিশ্বকাপের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় : ৫ স্থানে বড়পর্দায় খেলা দেখাবে ছাত্রদল

এক লটারিতেই ৫ বন্ধু জিতলেন শতকোটি টাকা

আমাদের ট্যাক্স কালেকশনের পদ্ধতি খুবই ত্রুটিপূর্ণ : জামায়াত আমীর

পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে নারীর রহস্যজনক মৃত্যু