ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ০৮:১০ রাত

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ মে) দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

জাপান আবহাওয়া সংস্থা জেএমএ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরে মিয়াগি প্রিফেকচার উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে এপ্রিল মাসে একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

জেএমএ এরই মধ্যে সতর্ক করেছে, বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও ওই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়ে গেছে।

আরও পড়ুন

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়াগি ও ফুকোশিমা অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এসব কেন্দ্রের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার।

এদিকে ভূমিকম্পের কারণে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বগুড়ার সোনাতলায় মৌমাছির কামড়ে গৃহবধু আহত

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২টি কিডনিই বিকল শিশু সামির বাঁচতে চায়