ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৩:৫৭ দুপুর

দর্শকদের জন্য মার্কিন ভিসা সহজ করছে যুক্তরাষ্ট্র

দর্শকদের জন্য মার্কিন ভিসা সহজ করছে যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নির্দিষ্ট কিছু দেশের দর্শকদের জন্য ভিসার শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার আবেদনকারীদের বড় অঙ্কের জামানত বা বন্ড জমা দেওয়ার যে পদ্ধতি চালু ছিল, তা ফুটবলপ্রেমীদের জন্য শিথিল করা হচ্ছে।

অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত ভিসা জামানত জমা দেওয়ার নিয়ম চালু করেছিল। এই অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরার পর ফেরত দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে বিশ্বকাপের ম্যাচে অংশগ্রহণকারী দলের সদস্য এবং টিকিট সংগ্রহকারী ফুটবল সমর্থকদের জন্য ভিসা জামানতের নিয়মে ছাড় দেওয়া হবে। তবে সমর্থকদের অবশ্যই ভিসার জন্য নির্ধারিত অগ্রাধিকার ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে। কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, আমরা বিশ্বকাপের মতো আয়োজনে বৈধ ভ্রমণকে উৎসাহিত করতে চাই, একই সঙ্গে জাতীয় নিরাপত্তা বজায় রাখতেও আমরা অঙ্গীকারবদ্ধ। নামদার আরও জানান, ট্রাম্প প্রশাসন ইতিহাসের ‘সেরা এবং সবচেয়ে বড়’ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায়।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিফার একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, এই ঘোষণা সফল এবং স্মরণীয় একটি বৈশ্বিক আয়োজন উপহার দিতে মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে আমাদের চলমান সহযোগিতারই বহিঃপ্রকাশ।
এবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকদের জন্য এই ভিসা জামানত দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির কারণে হাইতি ও ইরানের মতো দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রায় পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরান এবং পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশ হাইতি এবার বিশ্বকাপের মূল পর্বে উঠেছে।

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসন পশ্চিমা মিত্রদেশগুলোর পর্যটকদের ক্ষেত্রেও নজরদারি বাড়িয়েছে। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যে প্রবেশের অনুমতি দিতে হচ্ছে। ‘মেন্ডোজা ল’ফার্মের এক গবেষণায় বলা হয়েছে, কড়াকড়ির কারণে হাইতি হয়তো নিজ দেশের গ্যালারিভর্তি সমর্থক ছাড়াই মাঠে নামতে পারে। এই প্রতিবেদনে আরও বলা হয়, জামানতের ১৫ হাজার ডলার সংশ্লিষ্ট পাঁচটি দেশের নাগরিকদের গড়ে তিন বছরের আয়ের সমান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শকদের জন্য মার্কিন ভিসা সহজ করছে যুক্তরাষ্ট্র

সব চাপ কেন ঢাকাতেই

টঙ্গীতে জুতার কারখানায় আগুন

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

ইতালিয়ান কাপ জিতে ২০১০ সালের স্মৃতি ফেরাল ইন্টার

জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক