ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৩:২৪ দুপুর

জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক, ছবি: সংগৃহীত।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। 

বৈঠকে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে জামায়াত। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে তাদের।

আরও পড়ুন

জামায়াত জানায়, বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক

সুনামগঞ্জে তিন বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এমপি, দেখা পেলেন না কোনো শিক্ষকের

কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি

নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার আমিরাতের, কঠোর হুঁশিয়ারি ইরানের

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, কিশোর আটক