ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০২:৫৩ দুপুর

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন, ছবি: সংগৃহীত।

দেশে ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বেড়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদ তালিকায় নতুন এসব তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এসময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাংবাদিক আনিস আলমগীরকে স্থায়ী জামিন, বিদেশ যেতে অনুমতি

জুলাই গণহত্যা মামলায় ইনুর বিরুদ্ধে যে কোন দিন রায় 

মারা গেল সন্ত্রাসীদের গুলিতে আহত সেই রেশমি

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি সরকার