ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ১১:০৮ রাত

রংপুরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

রংপুরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

রংপুর জেলা প্রতিনিধি :  রংপুরে বৃষ্টিপাতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আজ বুধবার (১৩ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে করে নগরীতে দিনের কর্মব্যস্ততা দেরিতে শুরু হয়। অনেকটা ফাঁকা ছিল বেশির ভাগ সড়ক। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হননি। বৃষ্টির কারণে দিনে খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়ে।

বিশেষ করে নগরীর শাপলা চত্বর, বেতপট্টি, শিমুলবাগ এলাকায় দিনমজুরি করতে আসা মানুষরা কর্মহীন দিন পার করেছেন। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার (১৩ মে) দুপুর ১২টা পর্যন্ত রংপুর জেলায় ৩৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করে নিম্নাঞ্চলসহ বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

রংপুর আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে।

আরও পড়ুন

অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তরাঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় রংপুর বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুুকুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

পাবনার চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের