ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ১০:৫৮ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুুকুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুুকুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাচীন পুকুর পুন:খননের সময় শ্রমিকেরা একটি কষ্টিপাথরের দুর্গা মূর্তি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামে রুহুল আমিনের পুকুর থেকে মূর্তিটি পাওয়া যায়। উল্লাপাড়া উপজেলা প্রশাসন থেকে মূর্তিটি সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।

রুহুল আমিন জানান, তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এ পুকুরের মালিক। পুকুরটি পুন:খনন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে শ্রমিকরা পুকুর খননের সময় কষ্টিপাথরের দুর্গা মূর্তি দেখতে পায়। তারা মূর্তিটি তুলে আনার পর উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে। মূর্তিটির ওজন প্রায় ৪০ কেজি। এটি লম্বায় ২ ফুট এবং চওড়ায় দেড় ফুট।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলাম মূর্তিটি নিয়ে যান। রুহুল আমিন আরও জানান, ১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুরে এর আগেও সংস্কারের সময় একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে শ্রমিকেরা।

আরও পড়ুন

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে কষ্টিপাথরের দুর্গা মূর্তিটি নিয়ে আসেন। এটি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখান থেকে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুুকুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

পাবনার চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে ৩০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার