ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ১০:১৮ রাত

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার তিনজনের কারাদন্ড

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার তিনজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার তিনজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে আজ বুধবার (১৩ মে) দুপুরে শহরের স্টেশন সড়কে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ২৫ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলো, বগুড়া শহরের ঝোঁপগাড়ী এলাকার মো. রবিউলের ছেলে আল আমিন (১৯), মালতিনগরের আব্দুল গফুর বকুলের ছেলে আলী হোসেন জনি (৩২) ও কাহালু উপজেলার দুর্গাপুর হারুলতা গ্রামের আব্দুল সামাদের ছেলে আব্দুল হাকিম (২৯)।

আরও পড়ুন

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গাঁজাসহ গ্রেফতার ওই তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার তিনজনের কারাদন্ড

বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৫ হাজার পশু 

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীর ওপর নির্মিত হচ্ছে দুই সেতু

পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩