ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ১০:১৬ রাত

বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার: পরিবেশ বান্ধব টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়: নিস্কাশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে ‘পানি সরবরাহ ও পয়:নিস্কাশন কতৃপক্ষ আইন ২০২৬ অনুযায়ী বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় পানি সরবরাহ ও পয়: নিস্কাশন কতৃপক্ষ(ওয়াশা) গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

আজ বুধবার (১৩ মে) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ এর পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারি সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক পত্রে এটি জানান হয়েছে। ওই পত্রে বলা হয়েছে বগুড়া সিটি করপোরেশন এলাকায় পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়াসা’ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে একটি প্রস্তাবনা পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আধুনিক প্রযুক্তিতে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যেই এই বিশেষায়িত কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই চিটিতে বগুড়া সিটি কর্পোরেশনের পানি শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের নাম, পদবী,গ্রেড, মোট জনবল, বেতনভাতা বাবদ মাসিক খরচ, পানি সরবরাহ খাতে বিগত ৫ বছরের আয় সংক্রান্ত তথ্য(মাস ওয়ারি)।

আরও পড়ুন

বিগত ৫ বছরের ব্যায় সংক্রান্ত তথ্য(মাস ওয়ারি), বকেয়া অর্থের পরিমান, যে সব এলাকা নিয়ে ওয়াশা গঠিত হবে এর নাম  মৌজা/ওয়ার্ড, আয়তন, জনসংখ্যা মোট আয়তন  এসব জানতে চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৫ হাজার পশু 

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীর ওপর নির্মিত হচ্ছে দুই সেতু

পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

বগুড়ার দুপচাঁচিয়ায় জেলা বিএনপি’র সভাপতি বাদশা এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল