জেলা সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, জেলাজুড়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৫ জন রোগী।
প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৫:৫১ বিকাল
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে রাব্বি নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে।
রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউছার হোসেনের ছেলে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মঞ্জুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ মে হামের উপসর্গ নিয়ে রাব্বিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাম আইসোলেশন ইউনিটে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
আরও পড়ুনকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778672662.jpg)
_medium_1778670420.jpg)
_medium_1778670175.jpg)
_medium_1778669905.jpg)
_medium_1778669260.jpg)
_medium_1778668970.jpg)


