ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৩:২৪ দুপুর

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই : ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের কোনো সহায়তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার আগে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। 

তিনি জানান, ইরান সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন দেখছেন না। ট্রাম্প বলেন, ইরান বিষয়ে আমাদের কোনো সাহায্যের দরকার নেই। শান্তিপূর্ণ উপায়ে হোক বা অন্য কোনোভাবে, আমরাই এই যুদ্ধে জয়ী হবো। 

চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিশ্বে মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। যদিও উভয় পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবু স্থায়ী সমাধানের লক্ষ্যে এখনো কোনো বড় অগ্রগতি হয়নি। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে কাজ করছে ইরান। তেল ও এলএনজি পরিবহনের জন্য দেশটি ইতিমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে। আরও কয়েকটি দেশও একই ধরনের চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এতে গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরানের প্রভাব দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে পারে। 

আরও পড়ুন

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারা একমত হয়েছেন যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো দেশেরই শুল্ক বা টোল আরোপ করা উচিত নয়। চীন দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ অংশীদার এবং দেশটির তেলের অন্যতম বড় ক্রেতা। তবে ওয়াশিংটনের এই অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো আপত্তি জানায়নি বেইজিং।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ট্রাম্প ও  শি জিন পিং এর বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরান পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হলো-ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছাড়তে হবে। অন্যদিকে ইরানও কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই : ট্রাম্প

বার্সা’র সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ফ্লিক

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন : যাত্রী কল্যাণ সমিতি

একনেক’র সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

আরেক ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন