ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ১১:৫৮ দুপুর

মারা গেছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন 

মারা গেছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, ছবি: সংগৃহীত।

বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টা ৯ মিনিটে ঢাকার বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বড় ছেলে সাবেদুর রহমান সুমু এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার লাশ মিরসরাইয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েক দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেন জানা গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

আরও পড়ুন

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে পরে জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন 

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

আজ একনেকে উঠছে পদ্মা ব্যারাজসহ ১৬ প্রকল্প

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন মাসুদ

বাংলাদেশকে কয়েক লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে চীন