ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৮:০৪ রাত

নারায়ণগঞ্জে অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক

নারায়ণগঞ্জে অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক

নারায়ণগঞ্জের শহরের বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাবুরাইল এলাকার একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালিয়ে স্থানীয় রতন মিয়ার ছেলে মো. হোসেনকে (৩০) আটক করে র‍্যাব-১১।

এসময় তার কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিস ইয়াবা এবং নগদ ৩০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

র‍্যাব-১১ এর সিপিসি- ১ এর পুলিশ সুপার মো. আব্দুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গোপনে বিভিন্ন স্পটে মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ৮ জন আটক

নারায়ণগঞ্জে অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক

দিনাজপুরের বীরগঞ্জে সোনালুর হলুদ রঙে রঙিন প্রকৃতি

মানিকগঞ্জের শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮

কিডনি সুস্থ রাখতে যেসব অভ্যাস পরিবর্তন করা জরুরি

টিকটক করা সেই ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার