ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৩:৩১ দুপুর

 দেশে হাম ও হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

 দেশে হাম ও হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

দেশে হাম পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরো ৮৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। অন্য ছয়জন হাম উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জন নিশ্চিত রোগী এবং ৩৫৬ জন সন্দেহজনক রোগীসহ মোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 দেশে হাম ও হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

চাঁদাবাজির ঘটনা জানাতে হটলাইন ১৬৬১১৩ নাম্বারে ফোন দিন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার জন্য বিলাসবহুল গাড়ি

গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে : স্পিকার

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা্‌, অটো ছিনতাই

ফতুল্লায় পোশাক কারখানার স্টোর রুমে মিলল এজিএমের ঝুলন্ত মরদেহ উদ্ধার