ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৩:২৫ দুপুর

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার জন্য বিলাসবহুল গাড়ি

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার জন্য বিলাসবহুল গাড়ি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিদের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের জন্য বড় পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ জন্য থাকবে একটি বিলাসবহুল গাড়ি।

আজ মঙ্গলবার (১২ মে) গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান তামিম বলেন, সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি। তিনি আরও বলেন, চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবি’র জন্য।

আরও পড়ুন

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। তামিমের ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল তখন পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন। সেই স্মৃতি স্মরণ করে তামিম বলেন, সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার জন্য বিলাসবহুল গাড়ি

গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে : স্পিকার

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা্‌, অটো ছিনতাই

ফতুল্লায় পোশাক কারখানার স্টোর রুমে মিলল এজিএমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেপ্তার

টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা