ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৩:০২ দুপুর

বগুড়ার গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেপ্তার

বগুড়ার গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেপ্তার

টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

বাতিল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যি চুক্তি পর্যালোচনা হবে : ডা. জাহেদ উর রহমান

নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

ঢাবিতে প্রধানমন্ত্রী: বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঢল

সরকার ও দলের চাপের মুখে স্টারমার