ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ১২:৫৩ দুপুর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দফা প্রস্তাব চীনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দফা প্রস্তাব চীনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রস্তাবিত চার দফা পরিকল্পনাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে ইরান। সোমবার (১১ মে) চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি এমনটা জানিয়েছেন।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ফাজলি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীনা প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন করার লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এ বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান-এর সঙ্গে বৈঠকে শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চার দফা পরিকল্পনা উত্থাপন করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, চীনের প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলা, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন অনুসরণ এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেছেন। তিনি তেহরানের অবস্থানকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি পাঠানো হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি। এটি আমার পছন্দ হয়নি-একেবারেই অগ্রহণযোগ্য।

আরও পড়ুন

প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের জবাবে বলেছে, আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ বন্ধ করা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তী ধাপে আলোচনা করা যেতে পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দফা প্রস্তাব চীনের

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

নাটোরের লালপুরে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা

দিনাজপুরের চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে আতাউর রহমানকে, দাফন বনানীতে

উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী