ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ১২:৩৫ রাত

আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন মির্জা আব্বাস

মালয়েশিয়া চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।

সোমবার (১১ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

তিনি জানান, চিকিৎসকের পরামর্শে কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন, পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মির্জা আব্বাস।  

আরও পড়ুন

পরিবারের সদস্যদের আগ্রহ ঈদের আগে মির্জা আব্বাসকে দেশে নিয়ে আসা। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশে আসার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন মির্জা আব্বাস

জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে কোরবানির পশুর সংখ্যা চাহিদার তুলনায় উদ্বৃত্ত ৮ হাজার

নওগাঁর বদলগাছীতে ৪০ মণ ওজনের সোনা-মানিকের দাম ১২ লাখ টাকা

হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার