হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নতুন ছয়জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৩৭২ জনের মৃত্যু হলো। পাশাপাশি গত এক দিনে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
আরও পড়ুনস্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ জন ছাড়পত্র পেয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






