ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৩:২২ দুপুর

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেনকে (২৬) বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে তার বন্ধু শাহাদাৎ হোসেন (২৫)। ঘটনার পরপরই ঘাতক বন্ধু শাহাদাৎ পালিয়ে গেলে তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন শেরপুরের নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতো।

ঘাতক শাহাদাৎ গাইবান্ধা সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সকলেই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ গুরুতর আহত হয় এবং পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়।

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সাথে ঘাতক শাহাদাৎকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

২২৭৬ নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত

নোয়াখালী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস, নেয়া হলো হাসপাতালে

প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে আর্সেনাল