ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৯:৩০ রাত

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার। শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। রোববারও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
 
কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে বলে বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি।
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনা কায়সারের শারীরিক জটিলতা বেড়েছে। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

যেভাবে তামিলনাড়ুর ‘থালাপতি’ হয়ে উঠলেন বিজয়

বগুড়ার সোনাতলায় নকলের দায়ে এক পরীক্ষার্থী বহিষ্কার 

হরমুজে সাবমেরিন মোতায়েন করল ইরান

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন