ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০২:৫৯ দুপুর

পাকিস্তানে গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ পুলিশ নিহত

পাকিস্তানে গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ পুলিশ নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি চেকপয়েন্টে গাড়িবোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত ও ৫ জন আহত হয়েছেন। রোববার (১০ মে) স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি চেকপয়েন্টে সন্ত্রাসীরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পুলিশের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে বলেন, গতরাতে বান্নুর ফতেহ খেল এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশের চেকপয়েন্টে ধাক্কা দেয়, এরপর একাধিক সন্ত্রাসী চৌকিতে প্রবেশ করে। তিনি বলেন, ১২ জন কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এটি সর্বশেষ হামলার ঘটনা।

আরও পড়ুন

নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এএফপিকে বলেন, গাড়ি বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশের চেকপোস্টে হামলা চালায় এবং গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা থানা থেকে অস্ত্র লোট করে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ পুলিশ নিহত

আজই এল ক্লাসিকোতে ইতিহাস গড়ার সামনে বার্সা

আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু : বিজয়

আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

ইসরায়েলি হামলায় লেবাননে এক দিনেই নিহত ৪০