ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৯:২৮ রাত

বগুড়ার শেরপুরে অটোভ্যান চুরি ও ছিনতাই আতঙ্ক, সক্রিয় সংঘবদ্ধ চক্র

বগুড়ার শেরপুরে অটোভ্যান চুরি ও ছিনতাই আতঙ্ক, সক্রিয় সংঘবদ্ধ চক্র

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ব্যাটারিচালিত অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। একই রাতে দুটি অটোভ্যান চুরি ও কয়েকদিনের ব্যবধানে এক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর করে নতুন অটোভ্যান ছিনতাইসহ বেশ কয়েকটি অটোভ্যান চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুর রশিদকে দুজন মহিলা ও দুজন পুরুষ যাত্রী সেজে জামাইল যাওয়ার কথাবলে ভাড়া নিয়ে সেখানে যায়। পরবর্তিতে তারা নন্দিগ্রামের ধুন্ধার বাজারে নিয়ে গিয়ে কোমল পানীর সাথে নেশাজাতীয় কিছু খাওয়ানোর পর তাকে ফেলে রেখে অটো নিয়ে চম্পট দেয়।

এ ছাড়াও উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহারি গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুইটি অটোভ্যান চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির সদস্যদের ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে ভ্যান চুরি করে নিয়ে যায়। একই কৌশলে একই গ্রাম থেকে এক রাতে দুইটি ভ্যান চুরি হওয়ায় এটিকে পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রের কাজ বলেই মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের একটি ব্যাটারিচালিত অটোভ্যান ভাড়ায় চালাতেন একই গ্রামের ইসমাইল হোসেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কাজ শেষে তিনি ভ্যানটি বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো। চিৎকার শুনে পাশের লোকজনও বের হওয়ার চেষ্টা করলে তারাও একই অবস্থার সম্মুখীন হন। পরে প্রতিবেশীরা এসে দরজা খুলে দিলে দেখা যায় উঠানে রাখা অটোভ্যানটি নেই। একই রাতে একই  গ্রামের সজিব হোসেনের বাড়ি থেকেও একই কায়দায় আরও একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। এতে গ্রামবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, গত সোমবার উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকায় রাস্তার পাশে অটোভ্যান চালক মিজানুর রহমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক সেবা দিলে তার জ্ঞান ফিরে আসে। তিনি জানান, রাতের কোনো এক সময় ৪-৫ জনের একটি দল তার গতিরোধ করে প্রথমে মারধর করে।

পরে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে নতুন অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় অটোচালকদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেক চালক এখন রাতে দূরপাল্লার যাত্রী বহনে অনীহা প্রকাশ করছেন। কেউ কেউ নিরাপত্তার অভাবে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ কাজ করছে খুব দ্রুতই এই চক্রটিকে শনাক্তের পাশাপাশি গ্রেফতার ও চুরি যাওয়া অটোগুলো উদ্ধার করতে সক্ষম হবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে অটোভ্যান চুরি ও ছিনতাই আতঙ্ক, সক্রিয় সংঘবদ্ধ চক্র

বগুড়ার খামারে খামারে প্রস্তুত কুরবানির পশু, ভালো দামের আশায় খামারিরা

বগুড়ার আদমদীঘির সেকেন্দার আলী ১৩ বছরেও বাড়ি ফেরেনি

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে যুবলীগ নেতাসহ ৪ জন গ্রেফতার

এবার বিজয়-তৃষার বিয়ে করা উচিত: রাখি সাওয়ান্ত

ঈদের আগেই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে: লুৎফুজ্জামান বাবর